,

সায়মা ওয়াজেদকে স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত পরবর্তী যোগদানে শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) কোনো বাংলাদেশি নাগরিকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরকম মর্যাদাপূর্ণ পদে যোগদান উপলক্ষে এ বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি।

সায়মা ওয়াজেদ প্রথম ও একমাত্র বাংলাদেশি এবং বিশ্বে ২য় নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সম্মানজনক পদে যোগ দিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদের যোগদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য নিয়ে বহু আগে থেকেই কাজ করা একজন অভীজ্ঞ মানুষ। বিশ্বের বহু দেশের নেতারা তাকে অটিজম বিশেষজ্ঞ হিসেবেই চেনেন।

তিনি বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই রকম দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়াটা আমাদের জন্য একটি বিরাট অর্জন ও সম্মানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব থেকে বড় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে তার যোগদানে বাংলাদেশের স্বাস্থ্যখাত নিঃসন্দেহে আরও মজবুত ভিত্তিতে দাঁড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদ কেবল আমাদের প্রধানমন্ত্রী কন্যাই নন, তিনি অটিজম নিয়ে কাজ করা বিশ্বব্যাপী আলাদাভাবেও একজন পরিচিত মুখ। তিনি (সায়মা ওয়াজেদ) জানেন কীভাবে কাজ করতে হয়। নিশ্চয়ই আগামীতে আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।

উল্লেখ্য, গত ১লা নভেম্বর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরডি নির্বাচনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ১০টি দেশের মধ্যে ৮-২ ভোটের বিপুল ব্যবধানে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় তিনি আজ ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারতের দিল্লিতে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বভার গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট