মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল ঘোষণা হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর এই তফসিল প্রত্যাখান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, নতুন কর্মসূচির বিষয়ে আমি কিছু জানি না।

তবে, বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী একটি দলের শীর্ষ নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফোন করে জানিয়েছেন— আগামীকাল বৃহস্পতিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি রয়েছে। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে সোম এবং মঙ্গলবার (১৯ ও ২০ নভেম্বর) ২ দিন হরতাল পালন করবে।

তবে গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তফসিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হয় চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ। এরপর ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে শুরু হয় পঞ্চম দফায় অবরোধ। শুক্রবার সকাল ৬টায় শেষ হবে এ কর্মসূচি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী