,

পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে কালিসীমা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
উভয় পক্ষের আহতরা হলেন, হারিছ মিয়া, বাবু, শাকিব, ফিরোজ মিয়া, সোহাগ মিয়া, হানিফ মিয়া, বিল্লাল মিয়া, রোজিনা আক্তার, সিরাজ মিয়া ও নোয়াব মিয়াসহ আরো কয়েকজন।
স্থানীয় ও আহতরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় সাবেক ইউপি সদস্য আরজু মেম্বার গ্রুপের দোলা গোষ্ঠীর লোকজনকে  মারধর করে সিরাজ আলীর গোষ্ঠীর লোকজন। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও হামলায় উভয় পক্ষের দশজন আহতসহ বেশকিছু বাড়িঘর ভাংচুরের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: আসলাম হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাস্হলে অভিযান চালাচ্ছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট