মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদুল আকসায় নামাজ পড়ার ফজিলত

news-image

ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত মসজিদুল আকসা মুসলমানদের কাছে অন্যতম পবিত্র ভূমি। গুরুত্ব ও মর্যাদার দিক থেকে মসজিদুল আকসার অবস্থান তৃতীয়। মসজিদুল আকসা অসংখ্য নবী-রাসূলের স্মৃতিধন্য পুণ্যভূমি এবং মুসলমানদের প্রথম কিবলা। ইসলামের প্রাথমিক যুগে হিজরতের প্রায় ১৭ মাস পর্যন্ত মুসলমানরা মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাকে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ বলে উল্লেখ করেছেন। মসজিদুল আকসা সর্বপ্রথম কে নির্মাণ করেছেন তা নিয়ে মতভিন্নতা আছে। আদি পিতা আদম আলাইহিস সালাম, নুহ আলাইহিস সালামের ছেলে সাম ও মুসলিম জাতির পিতা ইবরাহিম আলাইহিস সালাম- এই তিনজনকেই পবিত্র এই মসজিদের প্রথম নির্মাতা বলা হয়ে থাকে।

তবে গবেষক আলেমরা আদম  আলাইহিস সালামকে মসজিদুল আকসার নির্মাতা হওয়ার মতকে প্রাধান্য দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম ও মসজিদুল আকসার নির্মাণকালের পার্থক্য বলেছেন ৪০ বছর। আর নির্ভরযোগ্য তথ্য মতে, আদম  আলাইহিস সালাম মসজিদুল হারামের নির্মাতা ছিলেন।

পুনর্নির্মাণ, সংস্কার ও পরিচর্যা মসজিদুল হারামের মতো মসজিদুল আকসাও একাধিকবার পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। আদম  আলাইহিস সালামের পর খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগে ইবরাহিম  আলাইহিস সালাম এর পুনর্নির্মাণ করেন। তার বংশধরদের ভেতর ইসহাক ও ইয়াকুব  আলাইহিস সালাম পবিত্র এই মসজিদের পরিচর্যা করেন। খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা পুনর্মির্মাণ করেন।

এ বিষয়ে এক হাদিসে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’ -(মাজমাউয যাওয়াইদ, ৪/১১)

আরেক হাদিসে হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘(ইবাদতের উদ্দেশ্যে) তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। মসজিদুল হারাম, আমার এই মসজিদ ও মসজিদুল আকসা।’ (মুসলিম, হাদিস, ৮২৭)

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম