,

বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিলেন ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আর ৩৬ ঘণ্টা নয়, ৩৬ দিনের মধ্যে অপরাজনীতি ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে আগুন সন্ত্রাস ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩৬ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতির কালো হাত ভেঙে দেব।’

আজ সোমবার উত্তরার আজমপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে আগামী মাসে। আসল খেলা, ফাইনাল খেলা জানুয়ারির প্রথম সপ্তাহে।

বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে তাহলে সেই হাত ভেঙে দিতে হবে। যদি আগুন সন্ত্রাস করতে আসে তাহলে সেই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘কারো ভিসানীতির তোয়াক্কা আমরা করি না।

বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার পরোয়া আমরা করি না। আমার নির্বাচন আমি করব, তুমি কে?…আমার নিয়মে আমি নির্বাচন করব। আমাদের সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করব। কারো খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না। কারো খবরদারিতে বাংলাদেশের নির্বাচন চলবে না।’

বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, নৈরাজ্য ও অবরোধ প্রতিরোধে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী