,

মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশু নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় তিন পথশিশু নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই ৩ শিশু।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সকালে মহাখালী উড়াল সড়কের নিচে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিলো ওই তিন পথশিশু।

তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত কারো নাম পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী