,

ফুটবলে ‘নরক’ মাতালেন বিশ্বচ্যাম্পিয়নরা

news-image

স্পোর্টস ডেস্ক : পুরোটা সময় ডাগ আউটে বসে থাকলেন লিওনেল মেসি। শুরুর একাদশে তিনি থাকবেন না জানাই ছিল। কিন্তু বদলি তালিকায়ও থাকবেন না কে ভেবেছিল! কারণটা অনুমেয়। সমুদ্রপৃষ্ট থেকে সাড়ে তিন হাজার ফুটের বেশি উচ্চতার লাপাজ স্টেডিয়াম যে নরক নামে পরিচিত। আগন্তুকদের সেখানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখ-মাথায় ঝিম ধরে।

ওই মাঠে মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ লিওনেল স্কালোনি। ২০০৯ সালে সেখানে ৬-১ ব্যবধানে হেরে যাওয়ার খড়গ মাথার ওপর থাকলেও কোচ ভরসা রেখেছিলেন কাতারে বিশ্বকাপ জেতা দলের অন্যদের ওপর। তারা নিরাশ করেননি। নরক খ্যাত লাপাজে ফুটবলের ফুল ফুটিয়ে ৩-০ গোলের জয় তুলে নিয়েছেন।

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে প্রথমার্ধে ম্যাচের লাগাম হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। শুরু থেকে কর্তৃত্ব করতে থাকা দলটি ৩১ মিনিটে প্রথম লিড নেয়। জালে বল পাঠিয়ে দেন চেলসিতে খেলা আলবিসেলেস্তেদের তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

একটু বাদেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক দলের ডিফেন্ডার রর্বাতো ফার্নন্দেজ। ম্যাচ আরও সহজ হয়ে যায় আর্জেন্টিনার জন্য। ৩৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লাতিন দলটি। দুই মিনিট বাদেই গোল করেন আর্জেন্টিনার লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকো। ডি মারিয়ার ছোট্ট করে নেওয়া ফ্রি কিকে হেড দেন তিনি।

এরপর শেষ দিকে গোল করে দলের জয়ের ব্যবধান বড় করেন তরুণ উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। ইতালির লিগে খেলা নিকো ম্যাচের ৮৩ মিনিটে দলকে ৩-০ গোলের বড় জয় এনে দেন। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী