,

দুবাইয়ের মর্গে আটদিন ধরে পড়ে আছে প্রবাসীর লাশ

news-image

দেশে ফেরাতে আকুতি পরিবারের
ইউএই প্রতিনিধি : দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে গত আট দিন ধরে পড়ে আছে প্রবাসী শ্রমিক মিজানুর রহমানের মরদেহ। লাশ দেশে নিয়ে যেতে তদবির-তদারকি করার মতো পরিবারের কোনো সদস্য নেই দেশটিতে। এমনকি আর্থিক অবস্থাও ভালো নয় পরিবারের। তাই মিজানুরের মরদেহ দেশে ফেরানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার স্বজনরা। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

জানা গেছে, ৫০ বছর বয়সী মিজানুর ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাগ্য ফেরাতে দুবাই আসার এগার মাসের মাথায় গত ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ফলে তার মৃত্যুতে এখন দিশেহারা পরিবার। মিজানের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামে। বাবা ডেঙ্গু মিয়া ও মা ফয়জুনের নেছা দুজনই মৃত। স্ত্রী রিনা আক্তার ও তিন কন্যা সন্তান আমেনা আক্তার, মীম আক্তার ও উম্মে হাবিবা।

স্বামীর মরদেহ শেষবার দেখার আকুতি জানিয়ে মঙ্গলবার রিনা আক্তার জানান, পারিবারিক আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের। তার ওপর স্বামী হারানোর শোক। মরদেহ ফেরাতে তাই সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মিজানের ভাতিজা মোশারফ হোসেন জানান, মিজানুরের লাশ দেশে নিয়ে যেতে চেষ্টা তদবির করার মতো দুবাইতে তাদের আপনজন কেউ নেই। আবার আর্থিক দুরবস্থার কারণে দেশ থেকেও টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। তারপরও দুবাইয়ে থাকা তাদের দূরসম্পর্কে এক আত্মীয় ও তার চাচার রুমমেট আমিন আহমেদ এ ব্যাপারে কাজ করছেন।

মিজানের রুমমেট আমিন আহমেদ বলেন, মিজানুরের লাশ দেশে পাঠাতে ইতোমধ্যে মৃত্যুসনদ, মিশনের এনওসি সংগ্রহ করা হয়েছে। তবে খরচের বিষয়ে এখনও সংশয় কাটেনি।

এদিকে আরব আমিরাতে গত এক সপ্তাহের ব্যবধানে হৃদরোগে মারা গেছেন অন্তত ৪ জন বাংলাদেশি। গত ২১ আগস্ট শারজাহ আল-কাসমি হাসপাতালে মারা যান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লোকমান হোসেন মিয়াজী (৫০)। এর আগে ১৮ আগস্ট দুবাইয়ের দেরা বাংলা বাজারে মারা যান চট্টগ্রামের ফটিকছড়ির কাজী আবু তাহের (৫৩)। ১৬ আগস্ট মারা যান চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মুহাম্মদ মোহসিন (৪১)। তাদের সবার মরদেহ দুবাইয়ে মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট