,

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু মৌসুমের আগেই এবার গত বছরের তুলনায় দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

জাহিদ মালেক বলেন, ফাইজার থেকে বিনামূল্যে ৩০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এসব টিকা তৃতীয়, চতুর্থ ডোজ হিসেবে অথবা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। ষাটোর্ধ মানুষকে চতুর্থ এবং আঠারোর্ধ মানুষকে তৃতীয় ডোজ হিসেবে হবে।

দেশে করোনা সংক্রমণ বাড়ছে। অন্যদিকে সব বিধিনিষেধও উঠে গেছে, নতুন করে বিধিনিষেধ দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি জেনেভা থেকে এসেছি। সেখানে দেখলাম একটি লোকও মাস্ক পড়েনি। সেখানে যে রোগী হচ্ছে না দু একটা করে তা নয়। আমাদের এখানেও দু একটি করে রোগী পাচ্ছি। ইদানিং কিছু বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাসপাতালে তেমন কোনো রোগী নেই। যেহেতু টিকা সকলে নিয়েছে সেজন্য মারাত্মক আকার ধারণ করছে না করোনা।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলব, ‘করোনা যেহেতু আছে আমাদের সতর্ক থাকাটা ভালো। যেভাবে বেশি লোকের সমাগম হয় সেখানে মাস্ক পড়তে পারলে ভালো। করোনা মোকাবিলার জন্য যেসব অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি, সেগুলো আমাদের মনে রাখা উচিত। কারণ যেকোনো সময় বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট