,

উপন্যাসের ভিলেনের নামে প্রজাপতির নাম!

news-image

অনলাইন ডেস্ক : সরন, নামটা শোনামাত্রই চোখের সামনে ভেসে ওঠে এক বীভৎস মুখের ছবি। লৌহবর্মে ঢাকা মানুষের মুখাবয়ব। ‘লর্ড অব দ্য রিংস’-ভক্তদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই এই চরিত্রটির সঙ্গে। জন রোনাল্ড টলকিয়েনের কালজয়ী উপন্যাসের অন্যতম ভিলেন সরন। কিন্তু এবার এই ভয়ংকর চরিত্রটির নামেই নামকরণ করা হল নতুন বর্গের প্রজাপতির নাম।

‘সরনা ট্রাইঅ্যাঙ্গুলার’ এবং ‘সরনা অরিগেরা’ এই দুই প্রজাতির প্রজাপতির নামকরণের নেপথ্যে রয়েছেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কিউরেটর ড. ব্লাঙ্কা হিউরেটাস। খবর বিবিসির

কিন্তু প্রজাপতির নামকরণের জন্য হঠাৎ করে কেন বেছে নেওয়া হল ‘সরন’-কে?

দুটি প্রজাতির বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের মিল থাকায় তাদের জন্য পৃথক গণ তৈরির সিদ্ধান্ত নেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম তথা সংশ্লিষ্ট প্রকল্পের কিউরেটর ড. ব্লাঙ্কা হিউরেটাস। দুটি প্রজাতির ক্ষেত্রেই ডানার ওপর কালো বৃত্তাকার চিহ্ন থাকার কারণে ‘লর্ড অব দ্য রিং’-এর প্রসঙ্গ মাথায় আসে তার। বেছে নেন ‘ভিলেন’ সরন-এর নাম। তার মতে, এই নাম পরবর্তীতে গবেষকদের আরও বেশি করে উদ্বুদ্ধ করবে বিরল এই প্রজাতিটিকে নিয়ে গবেষণার জন্য। পাশাপাশি ‘সরনা’-খ্যাত এই গণ বা জেনাসে পরবর্তীকালে আরও নতুন নতুন প্রজাপতির প্রজাতি যুক্ত হতে পারে বলে আশা করছেন তিনি।

সম্প্রতি ‘সিস্টেম্যাটিক এন্টোমোলজি’ বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট গবেষণাপত্রটি। তবে মজার বিষয় হল, প্রাণীর নামকরণের ক্ষেত্রে এই প্রথম নয়, এর আগেও জায়গা করে নিয়েছিল ‘লর্ড অব দ্য রিংস’-এর চরিত্র সরন। ইতিপূর্বে গুবরে পোকা, ব্যাঙ, এমনকি একটি ডাইনোসরের প্রজাতির নামকরণ করা হয়েছে সরনের নামে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট