,

বগুড়ায় যুবলীগের মিছিলে ককটেল হামলায় আহত ৫

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় যুবলীগের মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করে।

উপজেলা আওয়ামী লীগ এ ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ী করেছে।

আহতরা হলেন- মশিউর রহমান, বাপ্পী হোসেন, মিঠু হোসেন, রাসেল হোসেন ও জাফরান হোসেন। আহতরা বর্তমানে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগ দলীয় কার্যালয় থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিল বের করে। মিছিলটি উপজেলার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে। দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন আহত হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগ ককটেল হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ আরও অনেকে।

বিএনপি কার্যালয় ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার বলেন, মিছিলে হামলার ঘটনার পর ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষুব্ধ কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা ওই কার্যালয়ের টেলিভিশন ও আসবাব ভাঙচুর করেছে।

এদিকে আওয়ামী লীগের কেউ বিএনপি কার্যালয়ে হামলা করেনি বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল।

ককটেল হামলার বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের মিছিলে হামলা চালানোর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দুটি অবিস্ফোরিত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে। ককটেল হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না