,

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৬

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাস এয়ার শোতে মাঝ আকশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনায় বিমান দুটিতে থাকা ৬ জনের সকলেই নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে আয়োজিত এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে বলে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুটি যুদ্ধবিমানের মধ্যে একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান, অন্যটি বেল পি-৬৩ কিংকোবরা ফাইটার প্লেন। সংঘর্ষের পরপরই যুদ্ধবিমানের দুটিতে আগুন ধরে নিচে পড়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছিল বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় বোমারু বিমানের সঙ্গে।

বিধ্বস্ত বি-১৭ বোমারু বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে মোকাবিলায় ব্যবহার করা হয়। পরবর্তীতে এই মডেলের আরও বিমান তৈরি করা হয়।

ভিডিও দেখে অনেকের মনে হচ্ছে পাশ থেকে উড়ে আসা ছোট বিমানটি ইচ্ছা করেই বড় বিমানটিকে আঘাত করেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির