,

‘আবার ক্ষমতায় গেলে সবাইকে ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আনা হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতায় গেলে দেশের শতভাগ মানুষকে ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) ‘বিনিময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিগগিরই দেশের শতভাগ সরকারি সেবা সম্পূর্ণভাবে ডিজিটাল হয়ে হবে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সব কার্যক্রম আমাদের নিজেদের পরিকল্পনায় করা হয়। এখানে কোনো বিদেশি পরিকল্পনা নেয়া হয় না। আমাদের পরবর্তী লক্ষ্য ক্যাশলেস সোসাইটি। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় দেশে ইন্টারনেটের অবস্থা নাজুক ছিল। তখন টু-জি ছিল, এখন আমরা ফাইভ-জিতে চলে এসেছি।

তিনি আরও বলেন, আমরা যখন ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন প্রকাশ করি, তখন ডিজিটাল বলতে কিছুই ছিল না। বিশ্বের কোথাও ডিজিটাল দেশ গড়ার কোনো ফ্রেমওয়ার্ক ছিল না। আইএমইফ, ওয়ার্ল্ড ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমাদের ডিজিটাল দেশ গড়ে দেওয়ার আশ্বাস দিত। তাদের স্বপ্ন ছিল আমাদের দেশে তাদের নিজস্ব কনসালটেন্ট আসবে, একটা প্রজেক্ট করতে ৫ থেকে ৬ বছর সময় লাগাবে এবং নিজেদের মতো কাজ করবো। আমি বলেছি, দরকার নাই। ডিজিটাল বাংলাদেশ আমরা নিজেরাই করবো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির