,

মিশরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২১

news-image

অনলাইন ডেস্ক : মিশরের দাকাহালিয়া প্রদেশে আজ শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কায়রো থেকে প্রায় ৬২ মাইল (১০০ কিলোমিটার) উত্তর-পূর্বে দাকাহলিয়া প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। চলন্ত বাসটি এক ক্যানেলে পড়ে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা শেরিফ মাকীন বলেন, নিহতদের মধ্যে তিনজন শিশুও আছে। প্রদেশটির গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এই নিয়ে আরও তদন্ত চলছে।

রিপোর্ট, উদ্ধার কর্মীরা এখনও পানিতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। দেশটিতে খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। প্রতিবছর দুর্ঘটনায় হাজারো ব্যক্তির প্রাণহানি ঘটে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির