,

পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেল চলাচল

news-image

শরীয়তপুর ও ফরিদপুর প্রতিনিধি : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা পর্যন্ত ৩২ কিলোমিটার নতুন রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চলাচল সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেশি-বিদেশি প্রকৌশলী ও সংশ্লিষ্টদের নিয়ে ভাঙ্গা পুরনো স্টেশন থেকে পরীক্ষামূলক রেলটি পদ্মা সেতু অভিমুখে ছেড়ে আসে। চার কিলোমিটার পাথরবিহীন এবং ২৮ কিলোমিটার পাথরসহ মোট ৩২ কিলোমিটার রেললাইন পাড়ি দিয়ে বেলা ১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পৌঁছায়।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মাওয়া-ভাঙা (সেকশন-১) অংশের স্টেশন ইনচার্জ অফিসার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ৩২কিলোমিটার পথে আধুনিক রেল লাইন বসে যাওয়ায় প্রথমবারের মত রেল চালানো হয়েছে। কয়েকদিন আগে এই পথের কাজ শেষ হয়েছিল।

মঙ্গলবার চীনের তৈরি একটি গ্যাঙকার পরীক্ষামূলকভাবে চালানো হয়। পরীক্ষামূলক হওয়ায় কিছুটা ধীরগতিতে পুরো পথে রেলটি চালানো হয়েছে, কয়েকটি স্থানে বিরতি নিয়ে পর্যবেক্ষণ করা হয়। এই পথে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের উপযোগী করে রেললাইন স্থাপন করা হয়েছে, বলে জানান তিনি।এ সময় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সম্বনয়ক মেজর জেনারেল জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ব্যবস্থাপক বিগ্রেডিয়ার জেনারেল সাইদ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী সূত্রে জানা যায়, ৪৫০ মিলিমিটার পুরুত্বের সাব বেলাস্ট তৈরির পরই এর ওপর প্রথমে ১৫০ মিলিমিটার ভারী করে পাথর টুকরো বিছিয়ে কমপেকসন করা হয়েছে। এরপর চীনা ট্র্যাক ক্যারিয়ার মেশিনে একসাথে ১৫ টন ওজনের ২৫ মিটার দীর্ঘ ‘ ট্র্যাক প্যানেল’ বসিয়ে দেওয়া হয়। এর ওপর ৭৫ মিলিমিটার ভারী করে দুই দফায় পাথর টুকরো ফেলে কমপেকসনে দেশে প্রথম কংক্রিটের স্লিপার পোক্তভাবে বসে যাচ্ছে। ফাইনাল টিউনিং করে এলাইনমেন্ট ঠিক হলেই টেম্পিং করে রেল চলাচলের জন্য উপযোগী করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে দ্রুত গতির রেল চলাচল উপযোগী করে নিখুঁতভাবে রেল ট্র্যাক বসানো হয়।

প্রসঙ্গত, রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেললিঙ্ক প্রকল্প শেষ হবে ২০২৪ সালে। তবে পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের টার্গেট রয়েছে ২০২৩ সালের জুনে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯