[bangla_day], [english_date] [bangla_date]

রাস্তা নিয়ে বিরোধ, ‘জিডি করায়’ চারজনকে কুপিয়ে আহত

news-image

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ‘হামলা ও হত্যার’ হুমকি পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করায় ক্ষুব্ধ হয়ে চারজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঠগড়ার বেঙ্গলমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলেকজান, গিয়াস উদ্দিন, ইমরান ও আনোয়ার।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে গতকাল বুধবার আশুলিয়া থানায় একটি জিডি করেন আনোয়ার। তার পরই তাদের ওপর হামলা হয়।

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মাসুমা খাতুন জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় আহতদের রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আলেকজানের বোন সাজেদা অভিযোগ করেন, কাঠগোড়া এলাকায় বাড়ির সামনে গ্রামের রাস্তা নিয়ে বিরোধের জেরে আলমগীর ও তার ছেলে ইমনসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে এবং কুপিয়ে জখম করে।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা একটি গ্রামের রাস্তা অবরুদ্ধ করে। রাস্তাটি এলাকার ২৫ থেকে ৩০টি পরিবার এবং হাজারো পোশাক শ্রমিক ব্যবহার করতেন। রাস্তার মধ্যে আলমগীরের কিছুটা জমি থাকায় স্থানীয়দের কাছে তিনি ৪০ লাখ টাকা দাবি করেছেন বলে অভিযোগ আছে।

আশুলিয়া থানার এএসআই বদরুল হুদা বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডিউটিতে থাকায় জিডির বিষয়ে তদন্ত করতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে