,

ঢাবিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় এবং মহানগর ছাত্রলীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় গণমাধ্যমকে বলেন, ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের সিঁড়ি বেয়ে ৭৪টি বছর অতিক্রম করেছে প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি, যিনি পিতৃহারা এ এতিম সংগঠনটিকে জননীর মমতায় ধারণ করে এবং ভগিনির স্নেহে লালন করে চলেছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য