,

ওমিক্রনের জের : যুক্তরাষ্ট্রে সংক্রমণ, হাসপাতালে ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ শনাক্ত ও হাসপাতালে ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গড়ে দেশটিতে প্রায় দুই লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হচ্ছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রোববারের নথি থেকে জানা যায়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৪ জনের দেহে করোনা শনাক্ত হচ্ছে। এ সংখ্যা গত সপ্তাহ থেকে ৪৭ শতাংশ বেশি।

গত জানুয়ারির পর এতো বেশি হারে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়নি। দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে।

সিএনএনের চিকিৎসা বিশেষজ্ঞ ড. জোনাথন রেইনার বলেন, ‘আমি মনে করে, আমরা দৈনিক ৫ লাখ মানুষের করোনা শনাক্ত দেখতে যাচ্ছি। হয়তো এটা আমাদের সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যে হতে পারে।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার পর্যন্ত প্রায় ৭১ হাজার মার্কিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য