,

মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্যক্ত, অভিযোগ করায় কিশোরীকে অপহরণ

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় কিশোর গ্যাংয়ের এক সদস্য ও তার সহযোগীরা মিলে কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অপহৃত কিশোরী মানিকঝুড়ি মোহাম্মদপুর মাহমুদিয়া মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কিশোরী মাদ্রাসায় আসা-যাওয়ার পথে একই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য মিরাজ হাওলাদার তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। কিশোরী বিষয়টি তার বাবাকে জানালে তিনি মিরাজের মা-বাবাকে জানিয়ে সাবধান করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে তুলে নেওয়ার হুমকি দেয় মিরাজ। গতকাল শুক্রবার দুপুরে মেয়েটি তার ফুফুর বাড়ি থেকে ফেরার সময় মিরাজ ও তার সহযোগীরা তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন কিশোরীর বাবা। অপহরণের ঘটনায় মিরাজ হাওলাদারসহ জড়িত অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি।

এ বিষয়ে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান জেনে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য