,

ভারতের লজ্জার হার; রবি শাস্ত্রীকে নিয়ে ট্রল

news-image

অনলাইন ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ভারত। তবে বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১০ রান সংগ্রহ করে ভারত। ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। গ্রুপ ২ এ ভারতের অবস্থান এখন পঞ্চম স্থানে।

রবিবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। ট্রল মিমের শিকার হচ্ছেন ভারত দলের তারকারা। সেই আক্রমণ থেকে এবার বাদ পড়েননি ভারত দলের কোচ রবি শাস্ত্রীও। তুমুল সমালোচনা চলছে তার কোচিং পারফরম্যান্স নিয়ে।

ম্যাচ হারের রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রবি শাস্ত্রীর একটি ছবি। যেখানে দেখা গেছে- ডাগআউটে বসে গোমরা মুখে দলের হার দেখছেন শাস্ত্রী। তার পরাজয়ে গ্লানি লুকিয়ে রাখতে পারছেন না তিনি।
সেই ছবি ফেসবুক, টুইটারে পোস্ট করে ভারতীয়রা ট্রলে মেতেছেন। ভারতীয়রা লিখেছেন- রবি শাস্ত্রীর মুখখানার দিকে তাকাও, দেখে মনে হচ্ছে তিনি ইতোমধ্যে জেনে গেছে গেছেন যে, বিশ্বকাপ থেকে ভারত ছিটকে গেছে।

শাস্ত্রীকে ধারাভাষ্যকারের পুরনো দায়িত্বে ফিরে যেতে বলেছেন কেউ কেউ। আইপিএল নিষিদ্ধের দাবি হ্যাসট্যাগ দিয়ে তারা লিখেছেন-ফের ধারাভাষ্যকারের চেয়ারে আপনাকে স্বাগতম।

তারা বোঝাতে চাইছেন, বিশ্বকাপ শেষে এমনিতেই চাকরি হারাবেন শাস্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড