,

যারা ফেসবুকে মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদেরও বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দেশের প্রচলিত আইনে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা দেশে সাম্প্রদায়িক হামলা করেছে তাদের সকলের বিচার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা সাম্প্রদায়িক হামলার উস্কে দিচ্ছে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদেরও বিচার করা হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে যারা সাম্প্রদায়িক হামলা করেছে এখনো তদন্ত চলছে যারা এখনো এ ঘটনায় গ্রেপ্তার হয়নি তারা খুব শিগগিরই গ্রেপ্তার হবে এবং দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। ’

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য