,

চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারালো প্রোটিয়ারা

news-image

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবারের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ১৪৩ রান তুলে ক্যারিবীয়রা।

ব্যাটিংয়ে নেমে ১০ বল বাকি থাকতেই ২ উইকেটের বিনিময়ে ১৪৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন আইডেন মারক্রাম। তার এ ইনিংস চারটি ছয় এবং দুটি চার রানের সাজানো।

তাকে সঙ্গ দিয়েছেন ভ্যান দার ডুসেন। তিনি করেছেন ৪৩ রান। উদ্বোধনী ব্যাটার রিজা হেনরিক্স করেছেন ৩০ বলে ৩৯ রান।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করে উইন্ডিজ। দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন এভিন লুইস। এ ইনিংস খেলতে তিনি খরচ করেন ৩৫ বল।

সিমন্স করেছেন ৩৫ বলে ১৬ রান। এ ছাড়া ক্যাপ্টেন কাইরন পোলার্ড ২০ বলে ২৬ রানের একটি ইনিংস খেলেন। এদিনও তারকা ক্রিকেটার ক্রিস গেইল খুব বেশি রান করতে পারেননি। তিনি ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২ ওভারে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডুয়াইন প্রিটোরিয়াস। তিনি ১৭ রান খরচ করেছেন। এ ছাড়া কেশব মহারাজ নিয়েছেন ২ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে উইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে উইন্ডিজ। মঙ্গলবার বিকেল ৪টা ম্যাচটি শুরু হয়।

দুই দলই জয় পেতে মরিয়া। এর আগে একটি করে ম্যাচ খেলেলে দক্ষিণ আফ্রিকার ও উইন্ডিজ। কিন্তু তারা জয়ের দেখা পায়নি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের