রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকাকে ধর্ষণ করে ভিডিও ধারণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলায় একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে আসামি সাদেকুল ইসলাম সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর থানার ওয়ার্শী ইউনিয়ন ফাইভ এলাকায় শশুরবাড়ি থেকে সাদেকুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাওয়াল মির্জাপুরে সৃজনশীল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

মামলার বিবরণে যানা যায়, গত ২৭ জুন বেলা ৩টায় স্কুলের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার কথা বলে ওই শিক্ষিকাকে ধর্ষণ ও গোপনে তার ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিম। এরপর ওই শিক্ষিকা চলতি মাসের ১ অক্টোবর বাদী হয়ে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, সহকারী শিক্ষিকাকে ধর্ষণের আসামি প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিমকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আসামিকে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয় এবং পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু