,

আন্দোলন থেকে সরে এলেন বিমানের পাইলটরা

news-image

নিজস্ব প্রতিবেদক : কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে এসেছেন ক্ষুব্ধ পাইলটরা।করোনা মহামারির মধ্যে বেতন কাটা নিয়ে তারা এই আন্দোলন শুরু করেন।

মঙ্গলবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মাহবুবুর রহমান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

বেতন কাটায় পাইলটরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে চুক্তির বাইরে কাজ না করার সিদ্ধান্ত নেন। এতে গতকাল (২৫ অক্টোবর) সোমবার পাইলট সংকট পরায় বিমানের কয়কটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যায়নি।

বাপা’র সভাপতি মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ ১৮ মাস করোনার মধ্যে বিমানের পাইলটরা পরিশ্রম করেছেন, এখনও করছেন। এরপরও বেতনের বিরাট অংশ কর্তন করা হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। কয়েক দিনের মধ্যেই বিমানের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় পাইলটদের বেতনের বিষয়টি উত্থাপন করা হবে। বিমান কর্তৃপক্ষ যে আশ্বাস দিয়েছে, তাতে আমরা আশাবাদী।

তিনি বলেন, পাইলটরা আশা করছেন, বিমানের পরিচালনা পর্ষদের সভায় দাবিগুলো মূল্যায়ন করে বেতন সমন্বয়ের যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

গত বছর করোনাভাইরাস মহামারি শুরুর পর বিমান চলাচল প্রায় বন্ধ ছিল। যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ কর্মীদের বেতন কমিয়ে আনে। তাতে ২০২০ সালের মে মাস থেকে পাইলটদের বেতন ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কাটা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য