রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরিয়ডের সময় যেসব কাজ থেকে বিরত থাকবেন

news-image

অনলাইন ডেস্ক : পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে অনেক নারীই নানা সমস্যায় ভোগেন। বিশেষ করে এক শারীরিক অস্বস্তির মধ্যে থাকেন। তাছাড়া অতিরিক্ত রক্তপাত, পেটে ব্যথা, কোমড় ব্যাথা এসব তো কমবেশি লেগেই থাকে । আর এ সময় শরীরের পাশাপাশি মনেও এক অস্বাভাবিক পরিবর্তন আসে। ঘন ঘন মেজাজ হারাতে থাকে। সব মিলিয়ে বেশ অস্বস্তিকর এক পরিস্থিতির সৃষ্টি হয়।

মাসিকের সময় কয়েকটি ভুল কাজের জন্য নানা ধরনের সমস্যা ও অস্বস্তি বাড়তে থাকে। বিশেষ করে এ সময় ১০টি কাজ একেবারেই করবেন না। যেমন-

১. একটি স্যানিটারি প্যাড ৪-৬ ঘণ্টার বেশি ব্যবহার করবেন না। বেশিক্ষণ ব্যবহৃত স্যানিটারি প্যাড ব্যাকটেরিয়ার আঁতুরঘরে পরিণত হয়। একইসঙ্গে দুর্গন্ধ ছড়াতে পারে ও ত্বকে ফুসকুড়ি ও টিএসএস (টক্সিক শক সিনড্রোম) হতে পারে।

২. এ সময় চিপস কিংবা নোনতা খাবার খাবেন না। এমনিতেই মাসিকের সময় শরীর বেশ ভারী লাগে। তার উপর এসব খেলে শরীরে পানি জমতে পারে।

৩. মাসিক চলাকালীন রাত জাগবেন না। এতে শরীর আরও ক্লান্ত হয়ে পড়তে পারে। একইসঙ্গে ঋতুস্রাবজনিত অস্বস্তিও বাড়তে পারে।

৪. মাসিক চলাকালীন ভুলেও ওয়াক্স করবেন না। এ সময় শরীরের মতো ত্বকও হয়ে পড়ে অনেক সংবেদনশীল। তাই ওয়াক্স করালে বেশি ব্যাথা পেতে পারেন।

৫. এ সময় দই, দুধ বা দুগ্ধজাত খাবার খেলে গ্যাস্ট্রিকসহ কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে।

৬. এ সময় অতিরিক্ত কফি খাবেন না। উচ্চ মাত্রায় ক্যাফেইন পেটে ব্যাথা বাড়িয়ে তুলতে পারে।

৭. স্যানিটারি প্যাড বা ম্যানস্ট্রুয়াল কাপ ছাড়া ঘুমাবেন না। যদি প্যাড পরে শুতে অস্বস্তি হয় তাহলে আরামদায়ক প্যাড ব্যবহার করুন।

৮. ধূমপান স্বাস্থ্যের জন্য বিপজ্জনক জানলেও অনেকেই মানেন না। তবে মাসিকের সময় ধূমপান করলে প্রচণ্ড ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৯. মাসিকের কারণে আবার শরীরচর্চা বন্ধ করবেন না। বরং মাসিকের সময় শরীরচর্চা করলে শারীরিক বিভিন্ন সমস্যা দূর হয়।

১০. এ সময় ভুলেও দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না। যেহেতু মাসিকের সময় শরীর থেকে বেশ খানিকটা রক্ত বেরিয়ে যায়, তাই এ সময় পুষ্টিকর খাবার খাওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু