,

‘রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছি’

news-image

কক্সবাজার প্রতিনিধি : শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহকে হত্যার মিশনে সরাসরি অংশ নেন সন্ত্রাসী আজিজুল হক। আজ শনিবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দিতে আজিজুল জানান, হত্যার মিশনে যে পাঁচজন অংশ নেয় তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তারা তিনজন মুহিবুল্লাহর অফিসে ঢুকে গুলি করেন। বাকি দুজন বাইরে পাহারা দেন। দুই মিনিটেই হত্যার মিশন শেষ করেন তারা।

মুহিব্বুল্লাহ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র জানান, আসামি আজিজুল হক মুহিব্বুল্লাহ হত্যায় সরাসরি অংশ নিয়েছে বলে আদালতে স্বীকার করেছেন। আদালতকে তিনি বলেন, ‘শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আমি নিজেই সরাসরি অংশ নিয়েছি।’

আজিজুল আরও জানান, হত্যার মিশনে পাঁচ রোহিঙ্গা অংশ নেন। তাদের তিনজনের কাছে অস্ত্র ছিল। অস্ত্রধারীরা মুহিব্বুল্লাহর অফিসে ঢুকে গুলি করে। অপর দুইজন অফিসের বাইরে পাহারায় ছিল।

কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আজিজুল হক। এর আগে ভোরে কক্সবাজারের ১৪ এপিবিএন পুলিশ তাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। এরপর এপিবিএন পুলিশ আসামিদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বিকেল পাঁচটার দিকে আদালতে নেওয়া হয় আসামিদের। প্রায় দুই ঘণ্টা ধরে আদালতের বিচারক জেরিন সুলতানা আজিজুল হকের জবানবন্দি গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯