,

৮০ ভাগ শুটিং শেষ, ‘কাগজ’ মুক্তি পাবে আন্তর্জাতিক উৎসবে

news-image

বিনোদন প্রতিবেদক : থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের সিনেমা ‘কাগজ’ এর শুটিং প্রায় শেষের পথে। এরইমধ্যে ছবিটির ৮০ ভাগ অংশের কাজ শেষ হয়েছে বলে জানা যায়। জুলফিকার জাহেদী পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন।

চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সাথে আমার সুন্দর একটি সম্পর্ক আছে। গল্পটি চমৎকার। সিনেমাটি মুক্তি পেলে দর্শক বেশ উপভোগ করবেন।’

আইরিন বলেন, ‘রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্ব পুরুষ বনেদি। পারিবারিক সূত্র ধরে পাওয়া বনেদি রেনুর মধ্যেও আছে। দারুণ একটি গল্প নিয়ে জুলফিকার জাহেদী ভাই সিনেমাটি নির্মাণ করছেন। আশা করছি, সিনেমাটি বাংলাদেশে নতুন প্রজন্মের দর্শকদের মাঝে মাইলফলক হিসেবে স্থান করে নেবে।’

নির্মাতা জানান, সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। একজন লেখক কীভাবে এক ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠে তা দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। এরই মধ্যে সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ করে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পর বাংলাদেশে মুক্তি পাবে।

সিনেমাটিতে ইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা মম ও এলিনা শাম্মী, শশী আফরোজা, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য