,

রাজশাহী মেডিকেলে একদিনে ৪ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার একজন করে রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।

তাদের মধ্যে তিনজনই মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। অন্যজনের মৃত্যু হয়েছে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে, চিকিৎসাধীন অবস্থায়।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৭১ জন।

বর্তমানে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার ৬ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৭৬ জনের। এর মধ্যে ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ৯৫ শতাংশ, জয়পুরহাটের ৪ দশমিক ২৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ দশমিক ৫১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়