,

ভক্তদের নতুন সুখবর দিলেন শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। সেখান থেকেই ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য খুলেছিলেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল। তবে ক’দিন যেতে না যেতেই এই তিন অ্যাকাউন্ট হ্যাকড হয়। সেসময় ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেও ইউটিউব চ্যানেলটি হাতছাড়া হয় তার।

অবশেষে খুশির হাসি হাসলেন এই চিত্রনায়িকা। জানালেন, শুধু ইউটিউব ছাড়া নিজের অ্যাকাউন্টগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তার হাতে। আর নতুন করে ইউটিউব চ্যানেলও চালু করবেন।

শাবনূর বলেন, ‘খুবই ভালো লাগছে যে, আমি আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো ফিরে পেয়েছি। তবে ইউটিউব চ্যানেলটি খুইয়েছি। দুঃখ নেই। দ্রুতই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হবো।’

ইদানিং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হন নেটদুনিয়ায়। সঙ্গে আছে ইহান ও ইনাইয়া নামের আরও দুই খুদে ইউটিউবার।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ সিনেমায় সবশেষ কাজ করেন শাবনূর। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনেপর্দায় আর পাওয়া যায়নি এই চিত্রনায়িকাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য