,

ভ্যাকসিনের ফর্মুলা চুরির অভিযোগ উড়িয়ে দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা চুরির অভিযোগ অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট সারগেই লেভরভ। মঙ্গলবার কাজাখিস্তানের রাজধানী নূর-সুলতানে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি উড়িয়ে দেন। আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়, রাশিয়ার গোয়েন্দারা যুক্তরাজ্যের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার মূল নকশা চুরি করেছিলেন।

ব্রিটেনের প্রভাবশালী টেবলয়েড দ্য সান সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, রুশ গোয়েন্দারা যুক্তরাজ্য ও সুইডেনের কোম্পানী অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ফর্মুলা চুরি করেছিলেন। এ ফর্মুলা নিয়ে তারা তৈরি করেছিলেন স্পুটনিক ভি ভ্যাকসিন।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির ৩৩৯ শব্দের ওই প্রতিবেদনে সূত্রের নাম গোপন রাখা হয়েছিল। এ নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লেভরভ।

তিনি বলেন, ‘আমাদের ব্রিটিশ ও পশ্চিমা সহযোগিদের প্রসঙ্গে বলছি, আমি মনে করি কেউ ভিত্তিহীন এসব বক্তব্য গুরুত্ব দিয়ে নেবে না।’ তিনি বলেন, ‘ইতোমধ্যেই অনেক ভিত্তিহীন অভিযোগ উঠেছে।’

লেভরভ বলেন, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বিরল পাশ্বপ্রতিক্রিয়ার বিষয়ে আমরা জানতে পেরেছি। এ টিকা গ্রহণের পর খুব অল্প সংখ্যক লোকের রক্ত জমাট বাধার সদস্যা হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, স্পটনিক ভি-এর ক্ষেত্রে এ ধরনের কিছু দেখা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য