,

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে দুইটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথম ম্যাচটি শুরু হচ্ছে মঙ্গলবার। ইতিমধ্যে আবুধাবিতে লঙ্কানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ।

চোটের কারণে এ ম্যাচেও নেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন লিটন দাস। ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে তাকে ফেরানো হয়ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফেরায় বিশ্রামে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

এ ম্যাচটি কোথাও সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। এই ম্যাচের পাশাপাশি আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি খেলবে টাইগাররা, সে ম্যাচটিও দেখা যাবে না টেলিভিশন পর্দায়। কোনো প্রতিষ্ঠান প্রোডাকশন না করায় ম্যাচগুলো দেখানোর সুযোগ নেই।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), তাসকিন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের