,

শিগগিরই পেঁয়াজের দামে স্বস্তি ফিরবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শিগগিরই এই পণ্যের দাম জনসাধারণের হাতের নাগালে আসবে।

মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সেন্টার ফর এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের কয়েকটি প্রদেশে বন্যার কারণে দেশটিতে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাড়তি দামেই আমদানি করতে হচ্ছে এই পণ্য। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এই পণ্যের দাম শিগগিরই জনসাধারণের হাতের নাগালে নেমে আসবে।

এ সময় দেশের বাজারে দাম কমাতে প্রয়োজনে অন্য উৎস থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলেও জানান তিনি।

টিপু মুনশি বলেছেন, দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই হাইটেক পার্কে ইতিমধ্যেই ২ লাখ লোকের কর্মসংস্থান হতো। কিন্তু করোনার কারণে পিছিয়ে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য