রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিটে সিট না পেয়েও রাজশাহী স্টেশনে যাত্রীদের বিক্ষোভ-ভাঙচুর

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে অতিরিক্ত ট্রেন টিকিট এক্সামিনার (টিটিই) ও ট্রেন টিকিট চেকারের (টিটিসি) কাছ থেকে হাতে লেখা টিকিট কিনেও ট্রেনে উঠতে না পারায় বিক্ষোভ ও ভাঙচুর করেছেন যাত্রীরা।

বুধবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে টিকিট কাউন্টারসহ স্টেশন চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ের প্রধান বুকিং সহকারী মো. আব্দুল মোমিন বলেন, ট্রেনে জায়গা না থাকার পরও টিটিই মিঠু ও তার সঙ্গে থাকা চার টিটিসি যাত্রীদের কাছ হাতে লেখা টিকিট বিক্রি করেছেন। এতে এসি, নন-এসি, বাথ, লাগেজরুম, খাবার রুমসহ সব বগিতে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। টিকিট কিনেও ট্রেনে চড়তে না পারায় ক্ষোভে যাত্রীরা কাউন্টারে হামলা চালান।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, যাত্রীদের বিক্ষোভের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন সব কিছু স্বাভাবিক রয়েছে।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিমকে মোবাইলে কয়েকবার কল করেও পাওয়া যায়নি। তবে গত মঙ্গলবার প্লাটফর্মে টিটি ও টিটিসিদের সঙ্গে অবস্থান করার সময় এ প্রতিবেদককে বলেছিলেন, বিনা টিকিটে রেল ভ্রমণ ঠেকাতে ও যাত্রীদের চাপ কমাতে প্লাটফর্মে টিকিট বিক্রি করা হচ্ছে।

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ বলেন, এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, সাধারণ একটি ঘটনা। ট্রেনে বাড়তি চাপ থাকলে করার কিছু নেই। আমার সিট ক্যাপাসিটি এক হাজার, মানুষ উঠতে চায় ১০ হাজার। বাড়তি টিকিট ক্রয় করে তারাই উল্টো ঝামেলার সৃষ্টি করেছেন।

টিটি ও টিটিসিদের প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো ভুল নয়। বিনা টিকিটে একজনও রেল ভ্রমণ করতে পারবেন না। সে কারণে প্লাটফর্ম ও গেটে দাঁড়িয়ে তারা এক্সেস ফেয়ার টিকিট (ইএফটি) বিক্রি করেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু