,

বিয়ে না হওয়ায় ধর্ষণ মামলা, আসামিকে গ্রেপ্তারের পর লাখ টাকায় দফারফা

news-image

মুরাদনগর প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে মামাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ফুফাতো বোন। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকায় মীমাংসা করা হয়েছে। এ সময় অভিযোগকারীকে ৮০ হাজার টাকা দিয়ে বাকি ৬০ হাজার টাকা থানার খরচ বাবদ নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় মুরাদনগর থানায় এ ঘটনা ঘটে।

মামলার আসামি শাহিন (২৫) উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহিন প্রবাসে থাকাকালে দুই পরিবারের সম্মতিতে তার মামাতো বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়। গত ১৭ আগস্ট দেশে ফেরেন। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শাহিন অন্যত্র বিয়ে করেন।

শাহিনের বিয়ের কথা শুনে তার মামাতো বোন তাদের মধ্যে শারীরিক সম্পর্কের কথা জানান। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হলে কোনো কাজ না হওয়ায় শনিবার সকালে মুরাদনগর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন দুপুরে মুরাদনগর থানার এএসআই নুর-আজম অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

অভিযুক্ত শাহিনের বোন মামলার ৪ নম্বর আসামি শাহিনা আক্তার মুঠোফোনে বলেন, ‘অভিযোগকারী আমার ফুফাতো বোন। আমার ভাই বিয়ে করেছে মাত্র চার দিন আগে। তার টাকা পয়সা দেখে বিপদে ফেলার জন্য গ্রামের কিছু খারাপ মানুষের কুপরামর্শে থানায় গিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করেছে। এর জেরে শনিবার দুপুরে পুলিশ আমার ভাইকে থানায় ধরে নিয়ে যায়। থানায় দফারফার জন্য প্রথমে ১ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়। পরবর্তীতে আরও ৩০ হাজার টাকা নেয়। আমাকে বড় স্যার বলেন, ১ লাখ ৪০ হাজার টাকা থেকে অভিযোগকারীকে ৮০ হাজার টাকা দিবে, বাকি ৬০ হাজার টাকা থানার খরচ বাবদ রাখা হয়েছে।’

থানায় সালিসে উপস্থিত ইউসুফনগর গ্রামের আবুল কালাম আজাদ মাস্টার মুঠোফোনে বলেন, ‘আমি উপস্থিত ছিলাম, তবে বিচার আমি করিনি। দুপক্ষের উপস্থিতিতে থানায় বসে সালিস শেষে এক ঘণ্টার মধ্যে মেয়েকে ৮০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।’

সালিসকারী এএসআই নূর-আজম বলেন, ‘ফুফাতো বোনের অভিযোগের ভিত্তিতে মামাতো ভাই শাহিনকে থানায় নিয়ে আসি। দুপক্ষের অনুমতি ক্রমেই ওসি স্যারের নির্দেশে সালিস করা হয়। আর সালিসে মেয়েকে ক্ষতিপূরণ বাবদ ৮০ হাজার টাকা দেওয়া হয়।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান আমাদের সময়কে বলেন, ‘আমার অনুমতি ক্রমেই এএসআই নূর-আজম এই সালিস করেছে। আমার জানামতে মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য ছেলের পরিবারের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে। আমি কুমিল্লায় আছি, রাতে এসে বিস্তারিত জেনে বলতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০