,

মা ঘুমাচ্ছেন’ ভেবে মৃত মায়ের পাশে দুই শিশুর কয়েক দিন

news-image

‘অনলাইন ডেস্ক : মা মারা যাওয়ার পরেও পাঁচ ও সাত বছর বয়সী দুই বোন ভেবেছিল তাদের মা হয়তো ঘুমাচ্ছেন। এভাবেই তারা কয়েক দিন মৃত মায়ের পাশে কাটিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের মায়ের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটে ফ্রান্সের উত্তর–পশ্চিমাঞ্চল। গতকাল শনিবার ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে স্থানীয় একজন সরকারি কৌঁসুলি।

এএফপির খবরে বলা হয়, আঞ্চলিক সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই শিশু দুটি টানা কয়েক দিন অনুপস্থিত থাকায় তাদের স্কুল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। গত বুধবার যখন পুলিশ লো মানস শহরের ওই ফ্ল্যাটে যায়, তখনো দুই বোন ভেবে বসেছিল যে তাদের মা ঘুমাচ্ছেন। তাই পুলিশ কর্মকর্তাদের দেখার পরই দুই বোন বলে ওঠে, ‘শান্ত থাকুন, মা ঘুমাচ্ছেন।’কদিন ধরে তারা এই অবস্থায় ছিল তা জানা যায়নি।

এরপর পুলিশ সদস্যরা ভেতরে ঢুকে তাদের মায়ের মরদেহ উদ্ধার করেন। ওই নারীর জন্ম ১৯৯০ সালে আইভরি কোস্টে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে জানা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। মায়ের মরদেহ উদ্ধারের পর মেয়ে দুটিকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় শিশু লালন কেন্দ্রে। মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে তাদের ‘কাউন্সেলিং’ সেবা দেওয়া হচ্ছে।

আঞ্চলিক সরকারি কৌঁসুলি ডেলফিনে ডেওয়াইলি এএফপিকে বলেন, ‘অপরাধমূলক কিছু থেকে তার মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি না। আমরা আরও কয়েক দিন অপেক্ষা করব। তারপর ছোট ওই দুই শিশুর কাছ থেকে প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি নেব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য