,

কেরাণীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

news-image

অনলাইন প্রতিবেদক : বুধবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি গেইট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মন্টু ওরফে মিঠুন (২৬)। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ২টি কার্তুজ (গুলি) ও ১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতি, হত্যা, মারামারি, অস্ত্র ও মাদকের ৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য