,

করোনা: তৃতীয় ডোজের পার্শ্ব প্রতিক্রিয়া দ্বিতীয় ডোজের মতোই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ বা তৃতীয় ডোজের পার্শ্ব প্রতিক্রিয়া (সাইড অ্যাফেক্ট) কতোটা প্রকট হবে, এ নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ রয়েছে। মার্কিন গবেষকরা বলছেন, এ পার্শ্ব প্রতিক্রিয়া তেমন প্রকট নয়; মৃদু বা মধ্যম ধরনের। খবর এনডিটিভির।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানায়। সিডিসির পক্ষ থেকে করোনা টিকার বুস্টার ডোজ নেয়া ২২ হাজারের বেশি মানুষের উপর এ গবেষণা চালানো হয়। তারা গত ১২ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে বুস্টার ডোজ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অনেকেই করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিচ্ছেন। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বুস্টার ডোজ নিয়েছেন। তবে এ ডোজ কেবল তাদের দেয়া হচ্ছে, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই কমে যাচ্ছিল। এ কারণে গণহারে বুস্টার ডোজ টিকা দেয়া হচ্ছে না।

সিডিসির পরিচালক রোচেলি ওয়ালেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দ্বিতীয় ডোজ নেয়ার পর যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, তৃতীয় ডোজের ক্ষেত্রেও একই ধরন ও প্রবণতা লক্ষ্য করা গেছে। এটা মৃদু, মধ্যম ও স্বল্প সময়ের জন্য হয়ে থাকে।’

গবেষণায় দেখা গেছে, ৭১ শতাংশ বুস্টার ডোজ গ্রহণকারী জানিয়েছেন, টিকা নেয়ার স্থানটিতে তারা ব্যাথা অনুভব করছেন; ৫৬ শতাংশ ক্লান্তি বোধ করেছেন। এদের মধ্যে ৪৩ শতাংশ মাথা ব্যাথা হওয়ার কথা জানিয়েছেন।

বুস্টার টিকা গ্রহণকারীদের মধ্যে দুই শতাংশকে চিকিৎসা নিয়ে হয়েছে। মাত্র দশমিক ১ শতাংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ হিসেবে ফাইজার ও মডার্নার টিকা দেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য