,

৬৫ ঘণ্টার সফরে মোদীর ২০ বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফর বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। মাত্র ৬৫ ঘণ্টার ওই সফরে মোট ২০টি বৈঠক করেছেন মোদী। রোববার দেশটির কেন্দ্রীয় সরকার সূত্রে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার পথে প্লেনের মধ্যেই চারটি বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। গত বুধবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাওয়ার পথে প্লেনে দুটি বৈঠক করেন তিনি। এরপর হোটেলে পৌঁছে আরও তিনটি বৈঠকে যোগ দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সেপ্টেম্বরের ২৩ তারিখ পাঁচটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন নরেন্দ্র মোদী। এরপর বসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। সেদিন জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করেন ভারতের সরকারপ্রধান। অংশ নেন আরও তিনটি অভ্যন্তরীণ বৈঠকে।

পরদিন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। চার দেশের উপস্থিতিতে অংশ নেন কোয়াড জোটের বৈঠকে। সেদিন অভ্যন্তরীণ আরও চারটি বৈঠক করেন এ ভারতীয় নেতা।

২৫ সেপ্টেম্বর ভারতে ফেরার পথেও প্লেনের ভেতর দুটি বৈঠক সারেন নরেন্দ্র মোদী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য