,

করোনা এখন নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

বিশেষ সংবাদদাতা : করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সংক্রমণ এক সময় ৩৩ শতাংশ থাকলেও বর্তমানে তা সাড়ে চার শতাংশে নেমে এসেছে। শুধু সংক্রমণই নয়, একসময় দৈনিক মৃত্যু ৩০০ জনের কাছাকাছি হলেও বর্তমানে তা ২১ জনে নেমে এসেছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সবার সম্মিলিত চেষ্টায় করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। ব্যবসা-বাণিজ্যের গতি ফিরে এসেছে। প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জীবনযাত্রা। করোনা নিয়ন্ত্রণের অন্যতম আরও একটি কারণ হচ্ছে টিকা।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ পর্যন্ত দেশে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন কোম্পানির মোট পাঁচ কোটি ৫২ লাখ টিকা পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও জানান, এর মধ্যে প্রথম ডোজের দুই কোটি ৪২ লাখ টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬০ লাখ জনকে। মোট চার কোটি দুই লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এখনো হাতে মজুত রয়েছে দেড় কোটি ডোজ টিকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য