,

অবশেষে প্যারিসে বাড়ি খুঁজে পেলেন মেসি, ভাড়া ২০ লাখ!

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) এসে এখন পর্যন্ত গোলের দেখা পাননি বার্সেলোনা থেকে আসা লিওনেল মেসি। শুধু গোলের দেখাই নয়, প্যারিসে থাকার জন্য একটি আদর্শ বাড়িও খুঁজে পাচ্ছিলেন না।

অবশেষে গোলের দেখা না পেলেও থাকার জন্য মেসি বাড়ি খুঁজে পেয়েছেন বলে খবর বেরিয়েছে। প্যারিসের খুবই এক্সক্লুসিভ এরিয়ায় ২০ লাখ টাকা মাসিক ভাড়ায় এ বাড়িটি ভাড়া নিচ্ছেন বলে জানা গেছে।

পেশাদার ক্যারিয়ার শুরুর আগে থেকেই বার্সেলোনায় থেকেছেন মেসি। সেখানেই ছিল তার নিজস্ব বাড়ি। প্যারিসে আসার আগে এভাবে বাড়িও পরিবর্তন করতে হবে, সে অভিজ্ঞতা ছিল না মেসির। এবার সেটাও হলো।

নতুন বাড়ি খুঁজে না পাওয়া পর্যন্ত মেসি ছিলেন একটি হোটেলে। প্যারিসের যে হোটেলে এতদিন বসবাস করে আসছিলেন মেসি, তার প্রতিদিনের ভাড়াই ছিল ২০ লাখ টাকা। এবার একদিনের টাকায় পুরো এক মাসের একটি সুন্দর ভাড়ি ভাড়া পেয়ে গেলেন পিএসজির আর্জেন্টাইন অধিনায়ক।

আরএমসি স্পোর্টস রিপোর্ট করেছে, মেসি যে জায়গায় বাড়িভাড়া করেছেন সেটা প্যারিসের খুব এক্সক্লুসিভ এরিয়া। এলাকাটার নাম হচ্ছে নিউইলি সার সেইঁ। এই এলাকায় মেসির প্রতিবেশী হবেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পেরেদেস।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের