,

২৫ কোটি ডলার ঋণের অনুমোদন দিলো এডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ এর ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে এই অর্থ দেবে সংস্থাটি ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হবে। এর উদ্দেশ্য হলো মহামারির ক্ষতি যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা।

এডিবি জানায়, এর আওতায় এডিবি বাংলাদেশকে মোট ৫০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে। এর প্রথম কিস্তির ২৫ কোটি ডলার শনিবার অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ২৫ কোটি ডলার ২০২২ সালের প্রথম দিকে অনুমোদন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র-উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করার মাধ্যমেই অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হবে। এর ফলে অর্থনীতির টেকসই পুনরুদ্ধার নিশ্চিত হবে।

এর ফলে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পখাতে (সিএমএসএমই) করোনার যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুনরুদ্ধার করার আশা প্রকাশ করছে সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য