,

কোনো দেশ যেন আফগান পরিস্থিতির সুযোগ না নিতে পারে: মোদী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা দেশগুলোকে বুঝতে হবে, সন্ত্রাসবাদ তাদের জন্যেও সমান হুমকি। আফগানিস্তানের ভূমি সন্ত্রাসবাদ ছড়াতে বা সন্ত্রাসী হামলা চালানোর জন্যে যেন ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে হবে। শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ অধিবেশনে ভারত সরকারকে ‘চরম মুসলিমবিদ্বেষী’ মন্তব্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। সেসময় ভারতের এক তরুণ কূটনীতিক পাল্টা জবাবও দিয়েছিলেন। তবে নরেন্দ্র মোদী এ নিয়ে কী বলবেন তা নিয়ে আগ্রহ ছিল সবার।

শনিবারের বক্তব্যে পাকিস্তানকে কড়া জবাবই দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারী দেশ বলতে তিনি যে পাকিস্তানকেই বুঝিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

পাকিস্তানিদের ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, কোনো দেশ যেন আফগানিস্তানের নাজুক পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা এবং দেশটিকে নিজেদের স্বার্থে ব্যবহার না করে, তা নিশ্চিত করবে হবে।

মোদী বলেন, এই মুহূর্তে আফগাস্তিানের মানুষের, বিশেষ করে নারী, শিশু ও সংখ্যালঘুদের সাহায্য দরকার। তাদের সাহায্য করে আমাদের অবশ্যই দায়িত্ব পূরণ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য