,

আপাতত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেওয়া যাবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ে আপাতত বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ড. চৌধুরী ইশরাক সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। রিটে আইন সচিব, অর্থ সচিব, এনবিআরের চেয়ারম্যানসহ ৫জনকে বিবাদী করা হয়ছে।

রিটকারীরা জানান, অর্থ আইন, ২০২১-এর তফসিল ‘খ’-এর সিরিয়াল ৭ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। ওই অর্থ আইন, ২০২১-এর তফসিল ‘খ’-এর সিরিয়াল ৭-এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ করারোপ করা হয়। শুনানি শেষে রুল জারি করেন এবং আরোপিত ১৫ শতাংশ আয়কর আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন আদালত। এ আদেশের ফলে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে কর আদায়ের দাবি করতে পারবে না।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ করা হলে বিশ্ববিদ্যালয়গুলোর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ২০১৬ সালরে ৫ সেপ্টেম্বর তা অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে সরকারের আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এক আদেশে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ না করার আদেশ দিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য