,

শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের কোনো তথ্য নেই : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। স্কুল-কলেজ খুলে দেয়া হলেও এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজে কোভিড পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত যে অবস্থা তাতে নতুন করে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসে আসছে।

স্কুলের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ে দীপু মনি বলেন, নানা কারণে অভিভাবকরা সন্তানদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করেন। এক্ষেত্রেও সবাইকে সচেতন থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য