সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘের মতোই লা লিগায় ফিরলেন ফ্যালকাও

news-image

অনলাইন ডেস্ক : লা লিগার বাঘ তিনি। প্রত্যাবর্তনটাও হলো রাজকীয় বেশে। আট বছর পর স্পেনের শীর্ষ ফুটবলে ফেরাটা স্মরণীয় করে রাখলেন রাদামেল ফ্যালকাও।

রায়ো ভায়েকানোর জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেয়েছেন কলম্বিয়ান ফরোয়ার্ড। তার দলও ঘরের মাঠে গেতাফেকে হারিয়েছে ৩-০ ব্যবধানে।

৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দলের শেষ গোলটি করেন ফ্যালকাও। দর্শক-সমর্থকরাও তাকে বরণ করে নেন হাততালিতে। তার আগে ভায়েকানো এগিয়ে ছিল এক গোলে। পাথ কিসের পাস থেকে ৮১তম মিনিটে গেতাফের জাল খুঁজে নেন ৩৫ বছর বয়সী তারকা।

কলম্বিয়ার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ খেলার আগ্রহ নিয়ে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই ছেড়ে চলতি মৌসুমে লা লিগায় ফিরেছেন ফ্যালকাও। নিয়মিত খেলার জন্য বেছে নিয়েছেন ভায়েকানোকে।

লা লিগায় এর আগে তিনি ২০১১-১৩ মৌসুম খেলেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে থাকতে ক্যারিয়ারের সেরা সময় কাটান তিনি।

খ্যাতি পেয়েছিলেন ইউরোপা লিগের ‘বাঘ’ হিসেবে। আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে গোল করার দক্ষতার জন্য ফ্যালকাওয়ের ডাকনাম হয়ে দাঁড়ায় ‘এল তিগ্রে’। স্প্যানিশ এই শব্দের অর্থ ইংরেজিতে টাইগার।

২০০৯ সালে রিভার প্লেট ছেড়ে অ্যাতলেতিকোতে যোগ দেন তিনি। ২০১৩ সালে ফ্যালকাও যোগ দেন মোনাকোতে। ফরাসি ক্লাবটিতে থাকতে তিনি ধারে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিতে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস