,

আড়াই বছরের শিশুকে মেরে মেঝেতে পুঁতে রাখেন চাচি!

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে আপন চাচির ঘর থেকে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের বাঘিয়ার আরব আলী বেপারি কান্দি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত বুধবার শিশু কুতুব উদ্দিন নিখোঁজ হয়। শিশুটির বাবা ইউনুস বেপারি বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার পুলিশের একটি দল শিশুর চাচি নার্গিস বেগম ও চাচাতো বোন হাফসাকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু কুতুব উদ্দিনকে হত্যার কথা স্বীকার করেন তারা। হত্যার পর ঘরে ভেতরে থাকা টয়লেটের পাশে মেঝে কেটে গর্ত করে সেখানে পুঁতে রাখা হয়। বৃহস্পতিবার গভীর রাতে গর্ত খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, শিশু কুতুব উদ্দিনের আপন চাচি নার্গিস বেগম শিশুটিকে হত্যা করে ঘরের ভেতর টয়লেটের পাশে গর্ত করে পুঁতে রাখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য থাকার কারণেই ভাতিজা কুতুব উদ্দিনকে হত্যা করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য