,

সিলেটে তুচ্ছ ঘটনায় মারধরে কৃষক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক, সিলেট : কাটা ধান রাখার জায়গা নিয়ে তর্কাতর্কির জেরে মারধরে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক কৃষক নিহত হয়েছেন। নিহত লিয়াকত আলী (৫৬) উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মস্তকিন আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে নুরুল ইসলাম জানান, তার বাবা আজ দুপুরে ধান কাটতে হাওরে যান। তাদের পাশাপাশি ধান কাটছিলেন একই গ্রামের মাতাব মিয়া। কাটা ধান রাখার জায়গা নিয়ে লিয়াকত আলীর সাথে মাতাব মিয়া ও তার সহযোগিদের তর্কাতর্কি হয়। পরে মাতাব মিয়া ও নুরুল মিয়া মিলে লিয়াকত আলীকে মারধর শুরু করেন। একপর্যায়ে ধান বহনের বাং (বাউ) দিয়ে মাথায় আঘাত করলে লিয়াকত আলী লুটিয়ে পড়েন। পরে হাওরে থাকা অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য