,

গ্রেফতারের খবরে ইভ্যালি কার্যালয়ে গ্রাহকদের ভিড়

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেলের বাসায় অভিযান ও তাকে গ্রেফতারের পর ইভ্যালির ধানমন্ডির কার্যালয়ে এসেছিল র‌্যাব সদস্যরা। এসময় ইভ্যালি কার্যালয়ে তারা ১০ মিনিট মতো অবস্থান করেন। তবে এখান থেকে কাউকে আটক করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে র‌্যাবের একটি টিম ইভ্যালির কার্যালয়ে ঢোকে। সেখানে তারা মিনিট দশেক মতো অবস্থান করার পর বের হয়ে আসে। এরপর তারা ইভ্যালি কার্যালয় ত্যাগ করে। এ সময় র‌্যাবের এই টিমে ৬৫-৭০ জন সদস্য ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

ইভ্যালির পক্ষ থেকে এবিষয়ে কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডরা জানিয়েছেন, ইভ্যালির কার্যালয়ে এখন কেউ নেই। সবাই চলে গেছে, অফিস আজকের মতো বন্ধ হয়ে গেছে।
এদিকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেলের বাসায় অভিযান ও তাকে গ্রেফতারের খবর শুনে ইভ্যালির অনেক গ্রাহকই কার্যালয়ের সামনে ভিড় জমান এবং অবস্থান নেন।

একজন গ্রাহক বলেন, আমার ৮০ হাজার টাকার গ্রোসারিজ আইটেম এবং একটা বাইকের অর্ডার ছিল। একটু আগে দেখলাম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল গ্রেফতার হয়েছেন। তাই এখানে দেখতে এলাম, জানি না এখন কী হবে!

আরেক গ্রাহক বলেন, আমি ধার করে টাকা নিয়ে একটা বাইকের অর্ডার করেছিলাম। কিন্তু তারপর এখনো বাইক পাইনি। এখন পর্যন্ত ঝুলে রয়েছে। এখন আমার বেতনের টাকা দিয়ে ধার পরিশোধ করতে হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সকলেই খুব চিন্তিত। আজকে আবার রাসেলকে গ্রেফতার করা হয়েছে। জানি না এরপর কি হবে। আমরা আমাদের পণ্য অথবা টাকাগুলো ফেরত পাব কিনা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড