,

বিএনপির ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার: ফখরুল

news-image

নিউজ প্রতিবেদক : ক্ষমতার লোভ আওয়ামী লীগ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দলের সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের সকল ঘৃণ্য আচরণ প্রমাণ করে যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট ও লোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।

তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সহ-সম্পাদক, নওগাঁ বিএনপির সাবেক সভাপতি ও পৌরমেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মিজানুর রহমান মিজানের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনা সেই জুলুম-নির্যাতনেরই আরও একটি বর্ধিত প্রকাশ।

বিএনপি মহাসচিব বিবৃতিতে উল্লিখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য