,

টাইপ না করে মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ধরে রাখতে নুতন আরও একটি ফিচার নিয়ে আসছে কর্তৃপক্ষ। জানা গেছে, এখন থেকে মেসেজ আরও দ্রুত পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে টাইপ না করে সহজেই মেসেজ পাঠানো যাবে। এবারের ফিচারের নাম ভয়েস মেসেজ ট্রানস্ক্রিপশন।

গুগল তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা চালু করেছিল ২০১৫ সালে। টাইপ না করে মুখে বললেই ভয়েস মেসেজ পাঠানো যায়। এই সেবাটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কিছু সেটিংস পরিবর্তন করেই এই নতুন ফিচারটি ব্যবহার করা যাবে। হোয়াটস্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে এই ফিচারটি সম্পূর্ণরূপে সুরক্ষিত। ব্যবহারকারীদের নিজেদের তথ্য তাদের নিজেদের ডেটাবেসেই সুরক্ষিত থাকবে যা অন্য কেউ দেখতে পাবেন না। হোয়াটসঅ্যাপের এই ফিচারে প্লেব্যাক স্পিডের প্রয়োগ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে এতদিন ভয়েস মেসেজ পাঠানো গেলেও, সেই ভয়েস মেসেজ ফিচারকে ইতিমধ্যেই হোয়াটস্যঅ্যাপের পক্ষ থেকে আরও আধুনিক ও উন্নত করা হয়েছে। হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজকে আকর্ষণীয় করে তুলতে, আসছে সম্পূর্ণ নতুন ফিচার ভয়েস মেসেজ ট্রানস্ক্রিপশন।

এই নতুন ফিচারের মাধ্যমে নিজেদের বলা কথা টেক্সট রূপে অন্যের কাছে পৌঁছে যাবে। যা এতদিন যেত ভয়েস রূপে। এর মাধ্যমে সহজেই অনেক বড় মেসেজও অডিও ফাইলের মাধ্যমে খুব সহজেই পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হলে মেসেজ পাঠানো আরও জনপ্রিয়তা লাভ করবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের